দুর্গাপুরে সেচের পানিতে পড়ে শিশুর মৃত্যু
নেত্রকোণার দুর্গাপুরে সেচের পানিতে পড়ে নুসাইফা নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে পৌর শহরের বুরুঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মো. মোশারফ হোসেনের কন্যা।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সবাই ঘরে কাজে ব্যস্ত ছিলো এ সময় শিশু নুসাইফা উঠানেই খেলা করছিলো। হঠাৎ শিশু নুসাইফাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে বাড়ির পাশের ধান ক্ষেতের সেচের পানিতে পড়ে থাকতে দেখে চিৎকার দেয় তার বড় বোন সার্বিনা আক্তার। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ ফারা ফেরদৌস শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
দুর্গাপুর থানার উপপরিদর্শক(এসআই) রায়হান মিয়া জানান,পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন