ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১৫-২-২০২৩ দুপুর ১:৫৬

নেত্রকোণার দুর্গাপুরের শিবগঞ্জ-বিজয়পুর সড়কের  ডাকুমারা মাদ্রাসা সংলগ্ন এলাকার সড়কের পাশের জমাট পানির গর্ত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠিয়েছে পুলিশ। অজ্ঞাত ব্যাক্তির পরনে হাফপ্যান্ট,গায়ে নীল রঙের গেঞ্জি ছিলো। বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে রাস্তার পাশে জমাট পানির গর্তে এক ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো.আব্বাস আলী জানান,লাশ উদ্ধারের পর নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত