কুতুবদিয়ায় বিচ্ছিন্ন ঘটনায় নারীসহ আহত ৩
কক্সবাজারের কুতুবদিয়ায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের একজন কুতুবদিয়া সরকারি কলেজ'র খন্ড খালীন ইংরেজি প্রভাষক হামিদ হোসেন। তিনি বুধবার সকালে মোটরসাইকেল চালিয়ে কলেজে যাওয়ার পথে কৈয়ারবিল এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে তার বাম পা ভেঙে যায়। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জনা যায়, হামিদ হোসেন (৩০), কৈয়ারবিল এলাকার নুরুল কবির'র ছেলে।
এদিকে একই ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন আলমগীর নামের এক গৃহ শ্রমিক। মালিকের গৃহ পালিত গরুর বাছুর আনতে গিয়ে তিনি দুর্বৃত্তদের হাতে মারধরের শিকার হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। গৃহকর্মীর মালিক মালিক রেজা খাঁন জানান, এলোপাতাড়ি মারধরের কারণে তার বাম বাহুর উপরের অংশের হাড় ভেঙে গেছে । ওই এলাকার নিশাতসহ ২/৩ জন মিলে পূর্ব শত্রুতার রেশ ধরে তাকে মেরেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
দুপুরে উপজেলা সদরের আরব সিকদার পাড়ায় সরকারি এলজিইডির রাস্তার জন্য জায়গা ছেড়ে দেয়াকে কেন্দ্র করে এক মহিলাকে মারধরের ঘটনা ঘটেছে। পরে ৯৯৯ এ কল দিলে কুতুবদিয়া থানা পুলিশ মহিলাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিবেশীদের অকথ্য ভাষায় গালিগালাজ করায়। প্রতিবেশীরা ওই মহিলাকে পিটিয়েছে। ওই মহিলাকে কক্সবাজার রেফার করা হয়েছে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied