পটুয়াখালীতে ২ লাখ ৪০ হাজার চিংড়ি রেনু জব্দ
পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপসহ ২৪টি ড্রামভর্তি ২ লাখ ৪০ হাজার চিংড়ি রেনু জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড। শনিবার (২৯ মে) সকাল ১০টায় উপজেলার চাকামাইয়া ব্রিজসংলগ্ন এলাকা থেকে এসব রেনু জব্দ করা হয়। পরে এসব রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় চিংড়ি রেনু কোনোদিন বহন না করার শর্তে পিকআপচালক সোহেলের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
রেনু অবমুক্তকালে উপস্থিত ছিলেন- কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও নিজামপুর কোস্টগার্ড ক্যাম্পের পেটি অফিসার হরি প্রসাদ শিং।
নিজামপুর কোস্টগার্ড ক্যাম্পের পেটি অফিসার হরি প্রসাদ শিং জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়। চিংড়ি রেনুবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied