মাদারীপুরের জেলা জজের ড্রাইভারকে মারধর করায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা দায়ের
মাদারীপুর জেলা ও দায়রা জজের মাইক্রোবাসের ড্রাইভার কে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বিরুদ্ধে আদালতে বুধবার দুপুরে একটি মামলা দায়ের হয়েছে। জেলা জজের ড্রাইভার মোঃ হাফিজুর রহমান বাদী হয়ে সরকারি কাজে বাধা দান এবং মারপিট করার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল মো: ফয়সাল আল মামুন বাদির অভিযোগ আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার রাতে পৌনে নয়টায় মাদারীপুর সার্কিট হাউস থেকে জেলা জজের একটি মাইক্রোবাস বের হওয়ার সময় বিপরীতমুখ হইতে কোন ইন্ডিকেশন না দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা প্রাইভেট কার প্রবেশের সময় মুখোমুখি হলে চালকের আসনে বসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব বের হয়ে জেলা জজের ড্রাইভারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে মারধোর করে এবং দুই ঘণ্টা আটকে রাখে। পরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।
এব্যাপারে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বাবুল আক্তার ও সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাফর আলী মিয়া বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে একজন বিচারকের ড্রাইভারকে মারধর করা এবং সরকারি কাজে বাধা দেওয়া ঘটনা কোনক্রমে পেশাদার আচরণ হতে পারে না। এ কারণে আমরা আইনের আশ্রয় নিয়েছে আশা করি আদালত আমাদের ন্যায় বিচার করবেন।
অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, মামলার বিষয়ে এখনো কিছু আমি জানি না। তবে আমি বুধবার সকালে ওই চালকের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছিলাম কিন্ত সেটা কেউ রিসিভ করেনি।
প্রীতি / প্রীতি
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা