খেলতে গিয়ে নিখোঁজ খালিদ সাইফুল্লাহ্ ১১ ঘন্টা পর উদ্ধার
গাজীপুরের কাশিমপুরে খেলতে গিয়ে নিখোঁজের ১১ ঘন্টা পর খালিদ সাইফুল্লাহ্ নামে (৬) এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অপহরণের অভিযোগে জাহিদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জাহিদুল রংপুর জেলার পীরগাছা থানার চরতাম্বুলপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং কাশিমপুর থানাধীন দক্ষিন পানিশাইল এলাকার আমির এর বাড়ীর ভাড়াটিয়া।পুলিশ জানায় বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল চারটা সময় ওই শিশু বাসা থেকে বের হয়ে মোমেনা স্কুলের সামনের রাস্তায় খেলতে যায়।
খেলতে যাওয়ার পর থেকেই শিশুটি নিখোঁজ হয়।নিখোঁজের কিছুক্ষণ পর অপরিচিত এক ব্যক্তি ওই শিশুর বাবা রাজু আহমেদকে ফোন করে জানায় তার ছেলেকে পেতে হলে দুই লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। খালিদ সাইফুল্লাহর বাবা তাৎক্ষণিক কাশিমপুর থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ ওই শিশুকে উদ্ধার অভিযানে নামে।গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম জানান,
অভিযোগের ভিত্তিতে পুলিশের কয়েকটি চৌকস টিম তাৎক্ষনিক ভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন রোড ব্লক সহ স্পেশাল ড্রাইভ পরিচালনা করিয়া ওই রাতেই সাড়ে তিনটা সময় কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ কাজি মার্কেট এলাকা থেকে অপহরণ যাওয়া শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণের সাথে জড়িত যুবককে গ্রেফতার করে । বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেন জানান তিনি।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied