রায়গঞ্জে ২৫ কেজি ওজনের বাগাইড়ের দাম ৩৭ হাজার টাকা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের সামনে বিশাল আকৃতির একটি সামুদ্রিক বাগাইড় মাছ বিক্রির জন্য নিয়ে আসেন ধানগড়া ইউনিয়নের নলছিয়া গ্রামের রুবেল হোসেন নামে এক বিক্রেতা।
২৫ কেজি ওজনের মাছটির দাম হাঁকানো হয় ৩৭ হাজার ৫'শত টাকা। এসময় মাছটি দেখতে ভিড় জমান আশেপাশের মানুষ।বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিক্রির জন্য নিয়ে আসা হয় মাছটি।
মাছটি দেখতে আশপাশের লোকজন ভিড় জমালেও অনেকে দাম হাঁকিয়েছেন ২৭ হাজার ৫'শত টাকা। পরে মাছটি বিক্রির জন্য অন্য বাজারে নিয়ে যাওয়া হয়।
মাছ বিক্রেতা রুবেল হোসেন জানান, তিনি রায়গঞ্জ পৌর আড়ৎ থেকে মাছটি বিক্রির উদ্দেশ্য ক্রয় করেছেন।
তিনি আরো বলেন, ‘মাছটি প্রতি কেজি ১৫০০ টাকা করে দাম চাওয়া হলেও ২৫ কেজির মাছটি একসঙ্গে কেউ নিতে চাইছে না। রহিম আলী নামে এক ক্রেতা জানান, মাছটির দাম চাওয়া হচ্ছে ৩৭হাজার ৫'শত টাকা। কয়েকজন ভাগ করে নেয়ার শর্তে ২৭ হাজার ৫'শত টাকা বলা হলেও কিনতে পারেননি।
প্রীতি / প্রীতি
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন