ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

তুরস্কের পাশে সহযোগিতার হাত বাড়ালেন মাহবুব পলাশ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৭-২-২০২৩ দুপুর ৩:১৩
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট শেখ পাড়ার বঙ্গবন্ধু কৃষিপদক প্রাপ্ত মাহবুব পলাশ।
 
শুক্রবার(১৭ ফেব্রুয়ারি) সকাল নয়টায় সিরাজগঞ্জ শহরের কড়িতলা থেকে তুরস্ক এম্বাসির উদ্দ্যেশ্যে সফর সঙ্গী প্রদীপ সাহাকে নিয়ে তিনি ঢাকার উদ্দ্যেশ্যে  রওনা দেন।
 
মাহবুব পলাশ বলেন,নিজ উদ্যোগে বন্ধু, আত্নীয়দের সহযোগিতায় সাড়ে ৩ লাখ টাকার জিনিস নিয়ে তুরস্ক এম্বাসির কাছে মোটা কম্বল ১২টি , শীতের জ্যাকেট ১০০ টি, টাউজার ১০০ টি,  স্লিপিং ব্যাগ ১০ টি,  বেডশীট ৫০ টি, শীতের কানটুপি ১০০ টি , উলের মোজা ১০০ টি হস্তান্তর করা হবে৷ এ জন্য বাস যোগে তুরস্কের এম্বাসির উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছি। 
 
তিনি আরো বলেন, বিপদের সময়ের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে মানুষের পাশে থাকা প্রয়োজন। এ জন্যই আমি আমার সামর্থ্য অনুযায়ী  পাশে থাকার চেষ্টা করছি। তিনি বিত্তবানদের তুরস্কের মানুষের পাশে থাকার জন্য অনুরোধ করেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ