মাদারীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
মাদারীপুরে আনন্দ-উল্লাসের মধ্যে দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শহরের শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ উৎসবে শুরু হয়। উৎসবে অংশ নেয় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থী।
গত ১৬ জানুয়ারি চট্টগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে জিপিএ-৫ উৎসব। আয়োজনটিতে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
দিনব্যাপী এই সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য ক্রেস্ট, সনদ, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, স্ন্যাকস বক্সসহ অন্যান্য উপহার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। পরে বন্ধুসভার সদস্য ও জেলা সংস্কৃতি অংঙ্গনের শিল্পীরা মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।
মাদারীপুর বন্ধুসভার সহ-সভাপতি আঞ্জুমান ও উপদেষ্টা কুমার লাভলুর সঞ্চলনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি অজয় কুন্ডু। এরপর শিক্ষার্থীদের জীবনে চলার পথে সফল হওয়ার জন্য দিকনির্দেশনা বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, পুলিশ সুপার মো. মাসুদ আলম, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনুদ্দিন, মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল, ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেধ প্রধান শিক্ষক মহাদেব বর্মন, সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ অধ্যক্ষ জাতিয়া সুলতানা, আলহাজ্ব আমিনউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকমল হোসেন পিলু, ডনোভান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল দাস, প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী, মাদারীপুর বন্ধুসভার সভাপতি ডা. অখিল সরকার, উপদেষ্টা সোহেল রানা প্রমুখ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied