ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচর হাইওয়েতে ড্রাম ট্রাক ও পিকআপের সংঘর্ষে পদ্মা রেলওয়ে প্রজেক্টের সার্ভেয়ার নিহত


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ৪:০
মাদারীপুরের শিবচর ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পদ্মা রেলওয়ে প্রজেক্টের সার্ভেয়ার সাইং (৩২) নামে এক চীনা নাগরিক নিহত হয়েছেন।
 
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে প্রজেক্ট এরিয়াতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল সোয়া ১০টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।শিবচর হাইওয়ে থানা ও সাইংকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়া  প্রজেক্টের দোভাষী রনি বলেন, শনিবার সকাল ৮ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে ৬ জন শ্রমিক ও একজন প্রকৌশলীকে নিয়ে ঢাকামুখী সার্ভিস লেনে দিয়ে যাচ্ছিল গাড়িটি। পথে শিবচরে সূর্যনগর এলাকায় ৩ জন শ্রমিককে নামিয়ে দিয়ে বাকি তিনজনকে নিয়ে প্রজেক্ট এরিয়ার দিকে রওনা হয় গাড়িটি।এসময় গাড়িটি দৌলতপুর নামক স্থানে এলে এসময় বিপরীত দিক থেকে একটি  ড্রাম ট্রাকের সাথে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িতে থাকা ৫ জন আহত হন।এদের মধ্যে  সাংবিং নামের ওই চীনা নাগরিক ও রিজু নামে বাংলাদেশী একজন গুরুতর আহত হন।পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা এই দুইজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য প্রেরণ করেন। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইং মৃত ঘোষণা করেন।
 
আহত অন্যরা স্থানীয় শ্রমিক বলে জানা গেছে। তবে তারা গুরুতর আহত নন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মাদারীপুরের শিবচর থেকে আহত অবস্থায় পদ্মা রেলওয়ে প্রজেক্টে কর্মরত এক চীনা নাগরিককে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২