রায়গঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী লীগ রায়গঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় ধানগড়া কার্যালয়ে সভাপতি আব্দুল হাদী আলমাজী জিন্নাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে.এম হোসেন আলী হাসান।
এ সময় প্রধান বক্তা হিসাকে উপস্থিত থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার বলেন,“সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই। দলের মধ্যে কোন্দল থাকলে দল ক্ষতিগ্রস্থ হয়।দলকে সুসংগঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে
এবং সকল ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গার গণমানুষের নেতা অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি।
এসময় রায়গঞ্জ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সকল সদস্য,উপজেলা আওয়ামী লীগের সহযোগি সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, পৌর ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরে সকল ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ডে বর্ধিত সভা করে দলকে সুসংগঠিত করার আহবান জানান প্রধান অতিথি।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied