ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

র‍্যাংকিংয়ে ১০৪ ধাপ এগিয়েছে কুবি


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ৪:৪৮

স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা র‍্যাংকিং প্রকাশকারী প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স-এ ১০৪ ধাপ এগিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান চার হাজার ৮২৯। শনিবার (১৮ ফেব্রুয়ারি) ওয়েবমেট্রিক্সের ওয়েবসাইট  থেকে এই তথ্য জানা যায়। 

এছাড়া এশিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে ১৯৮১ তম এবং দক্ষিণ এশিয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪০৮ তম। বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে ৪১ তম অবস্থানে আছে কুবি৷ 

 বিশ্ববিদ্যালয়ের এই অগ্রগতি সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমার এই বিশ্ববিদ্যালয়ে যোগদানের শুরুতেই আমার লক্ষ্য ও উদ্দেশ্যই ছিল এর গবেষণায় মনোযোগ দেয়া৷ এর জন্য শুধু গবেষণা সংখ্যা নয়, হাই-কোয়ালিটি গবেষণা জার্নালে প্রকাশিত গবেষণাকে গুরুত্ব দিচ্ছি।

তিনি আরো বলেন, আমরা যদি এই ধারা চলমান রাখতে পারি এবং পাশাপাশি উন্নতির চেষ্টা করি তাহলে এমন বড় বড় সাফল্য খুব দ্রুত আমাদের হাতে আসবে৷

উল্লেখ্য, মাদ্রিদে অবস্থিত স্প্যানিশ ন্যাশানাল রিসার্চ কাউন্সিলের উদ্যোগে একটি দল সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবে নিজেদের উপস্থাপন, গবেষণা আর্টিকেল ও সাইটেশনের মাধ্যমে অবদানের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করে৷

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী