ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ট্রাক চাপায় পদ্মা সেতু প্রকল্পের চীনা প্রকৌশলী নিহত


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৮-২-২০২৩ বিকাল ৬:৪৩

মাদারীপুরের শিবচরে ট্রাকের চাপায় পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের এক চীনা প্রকৌশলী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।প্রকল্পের কেবিন পিকআপে করে ঢাকা যাওয়ার পথে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দৌলতপুর বাঁচামারা ব্রিজ এলাকার ঢাকা-ভাঙ্গা মহাসড়কে হাইওয়ে এক্সপ্রেস সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।

নিহত চীনা নাগরিকের নাম সাংবিন। পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্প ডিভিশন-২-এর ৪ নম্বর ইউনিটে সার্ভে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন তিনি।শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী এসব তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাতে তিনি জানান, পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের কেবিন পিকআপে করে ভাঙ্গা থেকে ঢাকা যাচ্ছিলেন সাংবিনসহ কয়েকজন। সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার বাঁচামারা ব্রিজের কাছাকাছি এলে বিপরীত থেকে আসা একটি ট্রাক কেবিন পিকআপটিকে চাপা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে সাংবিনসহ পাঁচজন আহত হন। এর মধ্যে সাংবিনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহতরা হলেন ফরিদপুরের শাহবুদ্দিন, রিজু, কুমিল্লা সদরের সুজন ও পিরোজপুর স্বরূপকাঠির শুভ।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু