কোনাবাড়ীতে তিন ছিনতাইকারী গ্রেফতার
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ ফেব্রুয়ারী) ভরে কোনাবাড়া থানাধীন জেলখানা রোডের পাশে ফ্লাইওভার নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২৫ হাজার টাকার মধ্যে নগদ ১৬ হাজার টাকা এবং ছিনতাই কাজে ব্যাবহৃত ১ টি চাকু উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় ৯ হাজার টাকা খরচ করে ফেলেছে।
গ্রেফতারকৃতরা হলেন,বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার পাতারহাট গ্রামের শাহজাহান মিয়ার ছেলে জসিম উদ্দিন(২৩),কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকার কাদের মিয়ার ছেলে মামুন হোসেন (৪৫) এবং একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল মান্নান (৫২)।
পুলিশ জানায় গত ১৪ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০ টা সময় কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী জেলখানা রোডস্থ ফুয়াদ স্পিনিং মিলস লিঃ এর মেইন গেইটের উত্তর পাশে জনৈক মোঃ জেলহক মিয়াসহ তার দুই সহকর্মী ফ্যাক্টরী থেকে বের হলে তাদেকে আটক করিয়া কাছে থাকা বেতনের ২৫ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।পরে গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারী) রাতে ভুক্তভোগীরা কোনাবাড়ী থানায় তিনজনের নাম উল্লেখ করে এজহার দায়ের করলে পুলিশ তাদেরকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত তিন ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied