ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে চীনা নাগরিক নাগরিক নিহতের ঘটনায় ড্রামচালক গ্রেফতার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২০-২-২০২৩ দুপুর ১:৩৬
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় চীনা নাগরিক নিহতের ঘটনায় অভিযুক্ত ড্রামচালক আটক করেছে র‌্যাব। রোববার রাত সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার মিরপুর-০১ এর টোলারবাগ থেকে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে র‌্যাব মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার সাদ্দাম মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের গোলাপ শিকদারকান্দি এলাকার ছাবু শিকদারের ছেলে।
সোমবার সকালে মাদারীপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ হেড কোয়াটারের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, শনিবার সকাল ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে ৬ জন শ্রমিক ও পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে কর্মরত সার্ভেয়ারকে নিয়ে ঢাকামুখী সার্ভিসলেনের দিয়ে যাচ্ছিল একটি পিকআপটি। মাঝপথে শিবচরের সূর্যনগর এলাকায় ৩জন শ্রমিককে নামিয়ে দিয়ে বাকি তিনজন ও সার্ভেয়ারকে নিয়ে প্রজেক্ট এরিয়ার দিকে রওনা হয় গাড়িটি। এ সময় যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’র দৌলতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা চালক ও চায়না সার্ভেয়ারসহ ৫ জন আহত হন। এদের মধ্যে চ্যাং বিন নামের ওই চীনা নাগরিক ও রিজু নামে এক বাংলাদেশিকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। পরে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই চায়না নাগরিক চ্যাং বিন (৩২)কে মৃত ঘোষণা করেন। এদিকে অন্য আহত শ্রমিকরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন নেন। এই ঘটনায় পরদিন পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে কর্মরত মুইদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা চালককে আসামী করে শিবচর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ড্রামচালক জব্দ ও চালককে শনাক্ত করে আসামী সাদ্দামকে গ্রেফতার করা হয়। পরে থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে পাঠায় পুলিশ।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু