মমেক হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন করোনায় এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (২৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন- ময়মনসিংহ সদরের নাজনিন আক্তার (৫৮) ও টাঙ্গাইলের সখিপুর উপজেলার জেসমিন আক্তার (৪৫)।
এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের ইলমা (২৪), নাসরিন আক্তার (৩৮), ঈশ্বরগঞ্জ উপজেলার আবদুর রউফ (৫৫), রাবেয়া আক্তার (৭৪), নেত্রকোনা সদরের আজিজুন্নেসা (৯২), পূূর্বধলার আফাজ উদ্দিন (৮৫), খালিয়াজুড়ির নূর জাহান (৭৫), জামালপুর সদরের রত্না বেগম (৩২), বকশিগঞ্জের আবদুল মান্নাফ (৬০), টাঙ্গাইলের ম্রিনাল (৬০), রাজিয়া বেগম (৭০) ও গাজীপুর সদরের আবদুর রাজ্জাক (৭৫)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪২৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৮৪টি নমুনা পরীক্ষা করে ৯০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৩ দশমিক ৪৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
জামান / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার