শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চন্দ্রঘোনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাংগুনীয়া উপজেলার ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৯৫২ এর ভাষা আন্দোলনের সকল ভাষা-শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির অগ্রগতি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জননেতা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড মেম্বার মোজাম্মেল হক মোজার সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আজগর, বিশেষ অতিথি ছিলেন রাংগুনীয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও সাবেক চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি মহিলা মেম্বার বাপ্পী, ইউপি পরিষদের কর্মকর্তা কর্মচারী সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এতে মিলাদ ও মোনাজাত পরিচালনা করবেন মালেক সওদাগর বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মোকাররম হোসেন।মোনাজাতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এছাড়া মোনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাত বরণ কারী তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied