ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভাষা শহীদদের স্মরণে রামেবির শ্রদ্ধা


শামসুল ইসলাম, রাজশাহী photo শামসুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ৪:০
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের(রামেবি)পক্ষ থেকে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রামেবি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।
 
সকালে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষা আন্দোলনে শহীদদের স্মরনে বিশেষ মোনাজাত করা হয় । সকাল ০৮.০০ ঘটিকায় রামেবির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশ গ্রহণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।  
 
এর পর প্রভাতফেরি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম নজির এটি। রক্তের বিনিময়ে শৃঙ্খলযুক্ত হয়েছিল বর্ণমালা ও মায়ের ভাষা, এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের যে, সংগ্রামের সূচনা হয়েছিল তা মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতিসত্তার শেকড়ের অনুপ্রেরণার দিন। এই দিনটি ঐতিহ্যের পরিচয়কে দৃঢ় করেছে। বাংলা ভাষার রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে সম্মানের আসন লাভ করেছে।
 
এ সময় উপস্থিত ছিলেন রামেবির রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা. আনোয়ারুল কাদের, রামেবির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ইঞ্জিনিয়ার মো: সিরাজুম মুনির, পরিচালক (অর্থ ও হিসাব) ডা. মো: জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, উপ- পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো: সারওয়ার জাহান, উপ- কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. আখতার হোসেন, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এস. এম. ওবায়দুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার মো: রাসেদুল ইসলাম, উপাচার্যের একান্ত সচবি মো: ইসমাঈল হোসেন, সেকশন অফিসার তানভির আহমেদ, সেকশন অফিসার মো: শাহারিয়ার ইসলাম, সহকারী প্রোগ্রামার ফারজানা ফাইজাসহ রামেবির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা