ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে বাংলা বিভাগের উদ্যোগে প্রভাতফেরি আয়োজিত


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ৪:৪
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং বাংলা ভাষাকে যথাযোগ্য সম্মানের আসনে প্রতিষ্ঠার দাবি নিয়ে ১৯৫৩ সাল থেকে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনার অভিমুখে প্রভাতফেরি চালু হয়। সেই ঐতিহ্য ধরে রাখতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ প্রতি বছরের মত এবারও একুশে ফেব্রুয়ারিতে প্রভাতফেরির আয়োজন করেছে। 
 
২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিভাগের সহযোগী সংগঠন 'ভাষা-সাহিত্য পরিষদ'র উদ্যোগে সকাল সাড়ে ৭ টায় কলা অনুষদের সামনে থেকে প্রভাতফেরিটি শুরু হয়ে বিজ্ঞান অনুষদ, প্রশাসনিক ভবন, সামাজিক বন বিভাগ, বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণ মোড় ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
 
প্রভাতফেরি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর  'একুশ থেকে প্রেরণা' শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষার্থীরা দলীয় গান, কবিতা, কোরাস পরিবেশন করে। 
 
 সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভাগের প্রভাষক মো. গোলাম মাহমুদ পাভেল, সহকারী অধ্যাপক সুমনা আক্তার, বিভাগের ছাত্র উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন ও  বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বক্তব্য রাখেন উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে।বাংলা বিভাগের ছাত্র উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শব্দটি উচ্চারণ করতেই আমাদের মনের মধ্যে যে প্রশান্তি আসে সেটা যেনো আজীবন আমরা ধরে রাখি। বাংলা ভাষাকে আমরা ভালোবাসি বলেই প্রতি বছর আমরা শহিদদের স্মরণে এ দিনটি পালন করে থাকি।'
প্রভাতফেরি সম্পর্কে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, 'একুশ আমাদে

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী