ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৪-৭-২০২১ দুপুর ১:৭
মানিকগঞ্জের সাটুরিয়ায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুলাই) রাতে সাটুরিয়া থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। দুর্বৃত্তরা ওই যুবককে হত্যার পর নদীতে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
 
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরতে যান। এ সময় তারা নদীর শেষ প্রান্তে এক যুবকের ভাসমান লাশ দেখতে পান। পরে তারা সাটুরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ওই যুবকের লাশ উদ্ধার করে।
 
পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশের গায়ে ও মুখের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তিন-চার দিন আগে এই যুবককে হত্যা করে নদীতে ফেলে গেছে। লাশের গায়ে পচন ধরেছে। এছাড়াও নদীর মাছ লাশের বিভিন্ন অংশ খেয়ে নষ্ট করেছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ