মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের কর্মশালা
মাদারীপুরে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্কিট হাউসের হলরুমে বুধবার দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এমজি কিবরিয়া চৌধুরী, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুজ্জামান ফকির। কর্মশালায় মাদারীপুর জেলা ও উপজেলার শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেয়। এতে সাংবাদিকতার নীতি, নৈতিকতা ও প্রেস কাউন্সিল আইন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও আলোচনা করেন অতিথিরা। এ সময় সাংবাদিকতা কাজের ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহবান জানান তারা। এছাড়া জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা। পরে কর্মশালায় অংশ নেয়া সবার হাতে সনদ তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
বক্তব্যের এক পর্যায়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সবার জন্যই করা হয়েছে। এই আইন শুধু সাংবাদিকদের জন্য করা হয়নি। তবে, সাংবাদিকদের ক্ষেত্রে এই আইন প্রয়োগে নানা নির্দেশনাও রয়েছে। চাইলে এই আইন দিয়ে কাউকেই হয়রানি করা যাবে না। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে আইনশৃঙ্খলাবাহিনীও সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied