ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্লাটফর্ম, রানার্সআপ সায়েন্স ক্লাব


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ২৩-২-২০২৩ দুপুর ১২:৪৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংবাদিক সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব আয়োজিত আন্তঃসংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডসঙ্গীত দল প্লাটফর্ম। এছাড়া রানার্সআপ হয়েছে আরেক সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।  
 
বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ব্যান্ডসঙ্গীত দল প্লাটফর্ম ও বিজ্ঞান বিষয়ক সংগঠন সাইন্স ক্লাব। এক সেটের ম্যাচে ২১-১৭ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় প্লাটফর্ম। 
 
এর আগে প্রথম সেমিফাইনালে রোভার স্কাউট কুমিল্লা বিশ্ববিদ্যালয় বনাম সাইন্স ক্লাবের ম্যাচ জিতে ফাইনালে ওঠে সাইন্স ক্লাব৷ অন্যদিকে সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন বনাম প্লাটফর্মের ম্যাচ জিতে ফাইনালে যায় প্লাটফর্ম। ফাইনাল ম্যাচশেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী ১৯ টি সংগঠনের মাঝে শুভেচ্ছা স্বারক বিতরণ করা হয়। 
 
এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য এ. এফ. এম. আব্দুল মঈন, কোষাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান, ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান, প্রক্টর  কাজী ওমর সিদ্দিকী, সহকারি প্রক্টর কাজী এম. আনিছুল ইসলাম।
 
এর আগে সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। 

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী