নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ডাকাত
নোয়াখালীর সদর উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানার পুলিশ। এ সময় পুলিশ ১টি দেশীয় তৈরী এলজি ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
গ্রেফতারকৃত মো. জাবেদ (২৪) উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দামোদরপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার দামোদরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের বালির বাড়ির সামনে পুলিশ টহল ডিউটি করার সময় অস্ত্রধারী ডাকাত জাবেদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে পরনের জিন্স প্যান্টের পিছনের অংশের কোমরে গোঁজানো অবস্থায় একটি এলজি ও ১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামি ডাকাতি, চুরিসহ ৫ টি মামলার আসামি। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন