পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপি ঘোষিত ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা বিএনপি। এতে পাবনা সদর উপজেলা ও পৌর এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেণ। নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-প্লাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।
‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’,, তারেক রহমানে মামলা প্রত্যাহার করো,করতে হবে‘ ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’, ‘এবার গুলি চালালে, আমরাও চালাবো’ ইত্যাদি স্লোগানে দেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের মুজাহিদ ক্লাব এলাকা থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি সদ্য কারামুক্ত চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করার পর শহরের গোপালপুর আহেদ আলী বিশ্বাস টেকনিক্যাল কলেজ মাঠে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
পাবনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী সদ্য কারামুক্ত এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, আমি শেখ হাসিনার দু:শাসনের শিকার হয়ে চতুর্থবারের মতো গ্রেফতার ও কারাবরণ করলাম। এবারের মামলা দিয়ে আমার নামে ১১৯টা মিথ্যা মামলা দায়ের হয়েছে। যদি মৃত্যু মুখোমুখি দাঁড়াতে হয় তবুও বলবো খালেদা জিয়ার কথা, দেশনায়ক তারেক রহমানের কথা, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা। শেখ হাসিনার দুঃশাসনের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সরকার ফিরিয়ে আনবো ইনশাঅল্লাাহ।
তিনি বলেন, দেশে আইনের শাসন ও সুশাসন ফেরানোসহ দেশবাসীকে মুক্তি দিতে ১০ দফা দাবি দেয়া হয়েছে। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, সেলিম রেজা হাবিব, কেএম আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি একেএম মুসা, পাবনা পৌর বিএনপির সাবেক সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু,পাবনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল,পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক টুটুল বিশ্বাস,আবু বকর সিদ্দিক মকু,আব্দুল হালিম সাজ্জাদ, মোসাব্বির হোসেন সন্জু,পাবনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন জোয়ার্দার, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাস, সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, ফরিদপুর উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মাস্টার, আতাইকুলা বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম রবি প্রমুখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি