টাকার শোক সইতে না পেরে মৃত্যু, লাশ নিয়ে পাওনাদারের বাড়িতে অবস্থান
পটুয়াখালীর মহিপুরে দীর্ঘ দুই বছর ধরে পাওনা টাকার শোক সইতে না পেরে মৃত্যুর অভিযোগে সুনীল চন্দ্র দাস (৪০) নামে এক মৃত ব্যক্তির লাশ নিয়ে পাওনাদের বাড়িতে অবস্থান করছেন তার স্বজনরা। গতকাল রাত ৯টায় আলীপুরের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। পরে সকাল ৯টা থেকে পাওনাদার ইউসুফ মুসুল্লির বাড়িতে অবস্থান করেন তারা। বেলা ১১টার দিকে পুলিশের হস্তক্ষেপে সুষ্ঠু সমাধানের আশ্বাসে স্বজনরা লাশ সৎকারের উদ্দেশ্যে ফিরিয়ে নিয়ে যান।
স্বজনদের অভিযোগ, প্রায় দুই বছর আগে জমি দেয়ার কথা বলে সুনীল চন্দ্রের কাছ থেকে ১১ লাখ টাকা নেন স্থানীয় ইউসুফ মুসুল্লী। দীর্ঘদিন ধরে টাকা ফিরিয়ে দেয়ার বেশ কয়েকটি ওয়াদা দেন তিনি। পরে টাকার শোক সইতে না পেরে গতকাল রাতে সুনীল চন্দ্রের মৃত্যু হয়।
এ বিষয়ে ইউসুফ মুসুল্লীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে তিনি নিজে উপস্থিত হয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে স্বজনরা লাশ ফিরিয়ে নিয়ে যান।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied