কোনাবাড়ী থেকে অপহৃত শিশু ঢাকার ধামরাই থেকে উদ্ধার
গাজীপুরের কোনাবাড়ী থেকে অপহৃত এক শিশুকে ঢাকার ধামরাই থেকে উদ্ধার উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে তথ্য প্রযুক্তির মাধ্যমে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো- বরিশালের বানারীপাড়া থানার মলুহার এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৩৩)। অপহৃত শিশু ভোলা সদর থানার কালিকৃতি এলাকার মোঃ মমিনূর রহমানের ছেলে ইয়াসিন আল মাহামুদ (৪)।
পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় পরিবারের সঙ্গে বাসা ভাড়া থাকতো ইয়াসিন আল মাহামুদ। একই বাসায় ভাড়া থাকতো অপহরণকারী বিল্লাল হোসেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বাসার নিচে গেটের সামনে খেলাধুলা করছিল ইয়াসিন। এসময় বিল্লাল হোসেন শিশু ইয়াসিনকে অপহরণ করে নিয়ে যায়। একপর্যায়ে ছেলেকে না পেয়ে তার পিতা-মাতা খোঁজাখুজির করে। পরে রাত সাড়ে ৮টার দিকে অপহরণকারী বিল্লাল হোসেন শিশুর পিতা মমিনূর রহমানের মোবাইলে ফোন করে তার ছেলেকে অপহরণের কথা জানায়। এসময় ২০ লাখ ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং পুলিশকে জানালে ছেলের লাশ পাবে বলে হুমকী দেয়। পরে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বনিকের নেত্রীত্বে অভিযান চালিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার ধামরাই থানার কালামপুর এলাকা থেকে ইয়াসিনকে উদ্ধার করে। এসময় অপহরণকারী বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে। এঘটনায় কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied