মাদারীপুরে মৌচাক ভাঙ্গতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল মৌয়ালের
মাদারীপুরের রাজৈরে গাছে উঠে মৌচাক ভাঙ্গতে গিয়ে এক মৌয়াল বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বদরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই মৌয়ালের নাম সোহাগ মাদবর (৩৫)। তিনি রাজৈর উপজেলার বদরপাশা এলাকার মৃত লতিফ মাদবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মধু সংগ্রহের জন্য বাসা থেকে বের হন সোহাগ। তিনি তাঁর বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি বাগানে মৌচাক ভাঙ্গতে গাছে ওঠেন। এ সময় পল্লী বিদ্যুৎতের একটি তারে স্পর্শ লেগে সোগাল বিদ্যুৎপৃষ্ট হয়ে গাছ থেকে একটি পুকুরে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন মৌয়াল সোহাগকে মুমূর্ষু অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মৌয়ালের মামা খলিল ব্যাপারী বলেন, মধু কাটতে গিয়ে আমার ভাগ্নে মারা গেছে। ওর ছোট্ট ছোট্ট দুই ছেলে। পরিবারে একমাত্র আয় করত সোহাগ। এখন পরিবারটি বিপদে পড়ে গেল। কোন ভাবেই আমরা সোহাগের মৃত্যুটি মানতে পারছি না।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বিদ্যুৎপৃষ্টে এক মৌয়াল মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহত মৌয়ালের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা