৩৫ বছর ধরে নৌকা বেয়ে সংসার চালাচ্ছেন নাজমা
নাজমা খাতুন,বয়স পঞ্চাশেরও বেশি। জীবিকার তাগিদে হাতে তুলে নিয়েছেন নৌকার বৈঠা। সকালে হাতে ওঠে বৈঠা আর শেষ হয় সন্ধ্যায়। এভাবেই যেন ৩৫ বছর ধরে নৌকা চালিয়ে সংসার চালাচ্ছেন তিনি।
নাজমা খাতুন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সীমান্ত ঘেষা বিজয়পুর গ্রামের বাসিন্দা ও ওই এলাকার আব্দুর রশীদের স্ত্রী।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি অপার সম্ভাবনার পর্যটন এলাকা বিজয়পুর। এখানে আগত ভ্রমণ পিপাসু দর্শনাথীদের নিয়ে নদী পথে পার হন এপার থেকে ওপার। ভ্রমণ পিপাসুরা তার নৌকায় উঠে নদীর সৌন্দর্য় উপভোগ করেন। অন্যদিকে দর্শনাথীদেরকে নৌকায় ঘুরিয়ে উপার্জিত টাকা দিয়ে চালাচ্ছেন সংসার। শীত মৌসুমে সময়টাতেই পর্যটকদের ভীড় একটু বেশী হয়। তবে পর্যটক কমে গেলে পড়তে হয় বিপাকে। সম্প্রতি বিজয়পুর ঘাটে গিয়ে দেখা যায়, নাজমা খাতুন নৌকায় করে মানুষদের নদী পথে ঘুরচ্ছেন। বিনিময়ে টাকা নিচ্ছেন।
স্থানীয়রা জানান,নাজমার দুই ছেলে এক মেয়ে,স্বামী নিয়ে বেশ ভালোই চলছিল তার সুখের সংসার। কিন্তু হঠাৎ এলোমেলো হয়ে যায় নাজমার সুখের সংসার। ছেলে দুইটি অকালে মারা যায় ও সোমেশ্বরী নদীর ভয়াবহ ভাঙনে নিয়ে যায় তার জমি ভিঠা। অন্যদিকে স্বামী অসুস্থ হয়ে যায় সংসারে নেমে আসে সীমাহীন অভাব। একদিকে অসুস্থ স্বামীর চিকিৎসা অন্যদিকে খেয়ে পড়ে বেঁচে থাকার যুদ্ধ। তারই জন্য অসুস্থ স্বামীকে নিয়ে বেঁচে থাকার তাগিদে নারী হয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। নদীর বুকে নৌকা চালিয়ে সারা দিনের পারিশ্রমিক নিয়ে চালাচ্ছেন সংসার।
নাজমা খাতুন বলেন,আমরা স্বামী স্ত্রী দু'জন নৌকা চালাতাম কিন্তু হঠাৎ স্বামী অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই অসুস্থ স্বামীকে নিয়ে বেঁচে থাকার তাগিদে একাই সংসারের হাল ধরি। আমার দুটি ছেলে ছিল তারাও অকালে মারা যায়। সংসার চালানোর মতো কেউ-ই নেই স্বামী অসুস্থ তার জন্যই কষ্ট করে যাচ্ছি। যতদিন বেঁচে আছি ততদিনই এ কাজ করে যাবো। আমার যদি সরকারি কোনো সহযোগিতা পাই বাকি জীবনটা একটু সুখে কাটাতে পারবো।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন