ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নারীরাই প্রথমে কৃষি কাজ শুরু করেছিলেন : তালায় এম,পি এড. মুস্তফা লুৎফুল্লাহ


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১-৩-২০২৩ দুপুর ১২:১৫
‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তালার  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। তথ্য ও সেবা কর্মকর্তা সাথী রানী রায়ের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, তালা প্রেসক্লাবের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তালা উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম প্রমুখ।
বৈঠকে সমাজ গঠনে নারীদের ভূমিকার কথা তুলে ধরে প্রধান অতিথি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, সমাজে নারীরাই প্রথম কৃষি কাজ শুরু করেছিলো। নারীরা ভোর থেকে রাত অবধি ঘরের কাজ করে থাকে। এমনকি বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সবক্ষেত্রেই নারীদের উল্লেখযোগ্য অবদান ছিল। নারীদের সংঘটিত করে প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যমান পরিস্থিতিতে সর্বক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার যোগ্য করে তুলতে পারলে তা হবে স্মার্ট বাংলাদেশ এর জন্য সহায়ক। নারীরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের অগ্রদূত। বৈঠকে তিন শতাধিক নারী অংশ নেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার