পাবিপ্রবিতে পিপিআর বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণের কর্মশালা সম্পন্ন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাবলিক প্রকিউরমেন্ট রুলস্ (পিপিআর)-২০০৮ বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের জন্য সনদ বিতরণ করেন।
তিনদিনব্যাপী কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিকরুল ইসলাম। কোর্স পরিচালক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম গোলজার হোসেন এবং সহকারী কোর্স পরিচালক হিসেবে ছিলেন উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, এই কর্মশালায় আমরা যা শিখেছি, সেগুলোকে ভালোভাবে কাজে লাগাতে হবে। আমরা একে অপরের কাছ থেকে শিখব এবং প্রয়োজন মতো দাপ্তরিক কাজে প্রয়োগ করবো। এভাবে একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানকে ভালোকিছু দিতে পারব। এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়াকর্স দপ্তরকে ধন্যবাদ জানান উপাচার্য। সেই সাথে প্রশিক্ষকসহ প্রশিক্ষণার্থীদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ এবং কর্মকর্তাসহ ২৫ জন অংশগ্রহণ করেন।
২৭ ফেব্রুয়ারি সকাল দশটায় শুরু হয়ে বিকাল তিনটা পর্যন্ত এ কর্মশালা চলে। বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স রুমে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি