ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দর্শনা হল্ট ষ্টেশনে সুন্দরবন আপ ও চিত্রা ডাউন স্টপিজে'র দাবিতে রেলপথ অবরোধ


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ১-৩-২০২৩ রাত ৮:৫৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার  দর্শনা হল্ট ষ্টেশনে  সুন্দরবন আপ ও চিত্রা ডাউন স্টপিজ'র দাবিতে রেলপথ অবরোধ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে দর্শনার জন্য আমরা সংগঠন এই অবরোধ করে। এ সময় দর্শনা হল্ট ষ্টেশনে  খুলনা থেকে আসা রুপসা এক্সপ্রেস  ট্রেন প্রায় আধাঘন্টা রেললাইনে অবরোধ করে রাখে স্থানীয় নেতৃবৃন্দ ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ । অবশেষে উপজেলা প্রশাসনের প্রতিশ্রুতিতে দাবি স্থগিত করেছে আন্দোলনকারীরা। জানাগেছে,  গত এক বছর ধরে দর্শনার জন্য আমরা সংগঠন  দর্শনা হল্ট ষ্টেশনে  ঢাকা গামী সুন্দরবন আপ ও চিত্রা ডাউনের যাত্রা বিরতি। দর্শনা পুরাতন আন্তর্জাতিক রেল স্টেশন থেকে  ২ টি যাত্রীবাহী ট্রেন পুনঃচালু। দর্শনা হঠাৎ পাড়া রেলগেট ও পুরাতন বাজার  রেলগেটে উভারপাস অথবা আন্ডারপাস সহ দর্শনা রেল আন্তর্জাতিক রেলওয়ে ওয়াগেন  টার্মিনাল স্থাপন  সহ ৬ দফা দাবিতে করে আসছে। অবরোধে বক্তব্য  রাখেন  দর্শনার জন্য আমরা সংগঠন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান  এস এ এম জাকারিয়া আলম, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আওয়াল হোসেন, সংগঠনের সদস্য ইমরুল কাইয়ুম, সাংস্কৃতিক সংগঠক একেএম রবিউল আলম , বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, উদীচী চুয়াডাঙ্গার সভাপতি হাবিবি জহির রায়হান, দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের সমন্বয়ক আবু সুফিয়ান, বাংলাদেশ জাসদের চুয়াডাঙ্গা জেলা সম্পাদক শামসুল আলম বক্তব্য রাখেন। । পরে ঘটনাস্থলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা উপস্থিত হন। এসময় তিনি সুন্দরবন আপ ও চিত্রা ডাউন স্টপেজের বিষয়টি খুব দ্রুত কার্যকর হওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার  করে নেতৃবৃন্দ। 

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা