ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মূল চালিকা শক্তি হচ্ছে কর্মকর্তাবৃন্দ : মহাপরিচালক


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২-৩-২০২৩ দুপুর ১২:৩১

 বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মূল চালিকা শক্তি হচ্ছে কর্মকর্তাবৃন্দ । এই মৌলিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ নিজেদেরকে শারীরিকভাবে দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে গজীপুরের স‌ফিপুর  আনসার-ভিডিপি একাডেমি ইয়াদ আলী প‌্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম বিসিএস (আনসার)কর্মকর্তাগণের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক । এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপারিচালক খোন্দকার ফরিদ হাসান, উপ-মহাপরিচালকবৃন্দ ও আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, বাহিনীর পরিচালকবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬ (ছত্রিশ) জন চৌকস বিসিএস (আনসার) কর্মকর্তাগণ দীর্ঘ ১২ (বার) মাস ব্যাপী কঠোর মৌলিক প্রশিক্ষণ এবং মাস্টার্স অব হিউম্যান সিকিউরিটি (এমএইচএস) কোর্স সম্পন্ন শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে একজন ৩৬তম বিসিএস এবং বাকি ৩৫জন ৩৮তম বিসিএস এর মাধ্যমে আনসার ক্যাডার কর্মকর্তা হিসেবে যোগদান করেন।এ প্রশিক্ষণ সমাপনীতে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাকে ড্রিল এ শ্রেষ্ঠ সহকারী পরিচালক অমিত হাসান, ফায়ারে শ্রেষ্ঠ সহকারী পরিচালক মোঃ শাহ নেওয়াজ হোসেন এবং অল রাউন্ডার সহকারী পরিচালক আবুল কালাম আজাদকে পুরস্কার প্রদান করা হয়। 

প্রধান অতিথি আরো বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ী এলাকায় সন্ত্রাসী দমন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাসহ বাহিনীর উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।  বাহিনীর ভাবমূর্তি ও মর্যাদা অক্ষুন্ন রেখে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠু ও সঠিকভাবে পালন করার জন্য সকলের প্রতি নির্দেশ প্রদান করেন। জননিরাপত্তা বিধানের মহান দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি নির্ভরযোগ্য সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য তিনি সকল প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উপদেশ প্রদান করেন। মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস কোর্স গ্রহণ শেষে আয়োজিত এ মনোমুগ্ধকর ও সুন্দর প্রশিক্ষণ সমাপনী কুচাকওয়াজ উপস্থাপনা এবং উপহার প্রদান করার জন্য প্রধান অতিথি সকল প্রশিক্ষণার্থী কর্মকর্তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস