শিবচরে ঘরের ভিতর থেকে গৃহবধুর মুখবাঁধা লাশ উদ্ধার
মাদারীপুর জেলার শিবচরে আকলিমা বেগম(৩০) নামের এক গৃহবধুর মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(৩ মার্চ) ভোরে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা এলাকায় নিজ ঘর থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘরে তার ৮ বছর বয়সী মেয়ে ছিল। নিহত আকলিমা ওই এলাকার সৌদি প্রবাসী শাহ আলম ফকিরের স্ত্রী। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় শ্বাসরোধ করে তাকে হত্যা করে দূর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহেরাতলার ভেন্নাতলা এলাকার সৌদি প্রবাসী শাহ আলম ফকিরের স্ত্রী আকলিমা বেগম ও তার শিশু কন্যা সাদিয়া রাতে ঘরে ঘুমিয়ে ছিল। ভোরে ঘরের ভেতর অন্য বিছানায় মুখ বাঁধা অবস্থায় মায়ের লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে মৃত অবস্থায় গৃহবধুর মরদেহ বিছানার উপর পরে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের ভাগ্নী আনিলা আক্তার বলেন,'আমার মামীর লাশ বিছানায় মুখ থুবরে পড়ে ছিল। মুখ বাঁধা। একটি চাদর দিয়ে শরীর ঢেকে রাখা অবস্থায় ছিল। দূর্বৃত্তরা হত্যা করে ঘরের অন্য দরজা বাইরে থেকে আটকে রেখে যায়। মামীর স্বর্ণের চেইন এবং ২০ হাজার টাকা ছিল ঘরে। সেগুলোও নিয়ে যায়।'
এদিকে হত্যার আগে গৃহবধু ধর্ষণের শিকার হতে পারে বলে স্থানীয় অনেকে ধারনা করছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন বলেন,'আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধুর লাশটি উদ্ধার করি। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলছে। দ্রুতই দোষীদের গ্রেফতারে সক্ষম হবো বলে আশা করছি।'
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied