তালায় বাল্য বিবাহ রোধে মহিলা বিষয়ক কর্মকর্তার প্রশংসনীয় ভূমিকা
সাতক্ষীরার তালায় নানান কৌশল অবলম্বনের মাধ্যমে অভিশপ্ত নামক বাল্য বিয়ে যখন একেবারে নির্মল সম্ভব হচ্ছে না। ঠিক তখনি উঠতি বয়সের ছেলে মেয়েদের জীবন অভিশাপ মুক্ত করার দৃঢ় প্রত্যয়ে নড়েচড়ে বসেছেন। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। যিনি নীতিতে অটল থেকে রয়েছেন শক্ত অবস্থানে। যার নিদর্শন স্বরূপ, সম্প্রতি উপজেলায় অপ্রাপ্ত বয়স্ক ছেলের সাথে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর। বাল্য বিবাহের তোড়জোড়ের বিষয়টি তিনি জানতে পারেন।পরে গত ২৮ ফেব্রুয়ারী উক্ত বিয়ে বন্ধের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেন। এসময় নিষেধাজ্ঞা ভঙ্গ করলে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক।তাদেরকে কারাদন্ড ও জরিমানা করা হবে বলেও জানানো হয়। এ নিয়ে চলতি বছরের শুধু ফেব্রুয়ারি মাসেই ১২ টি বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে বলে জানা যায় । গতকাল আলাপকালে অত্যন্ত বিচক্ষণতাবোধ সম্পন্ন ব্যক্তিত্ব ওই কর্মকর্তা জাতীয় দৈনিক সকালের সময়কে জানান, কয়েকদিন আগে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের ১৫ বছর বয়সী ছেলের সাথে একই ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের নবম শ্রেণির ছাত্রীর বিয়ে হবে এমন খবর শোনা যায়। পরে বিষয়টি নিশ্চিত হয়ে মঙ্গলবার তাদেরকে আমার অর্থাৎ তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এসময় ছেলে মেয়েদের বাল্য বিবাহের কুফলের বিষয়টি তুলে ধরা হয়।পরে তাদের স্বজনরা নিজেদের ভুল বুঝতে পারেন। এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের সন্তানদের বিয়ে দেয়া হবে না মর্মে মুচেলকা প্রদান অতঃপর গ্রহণ করা হয়। তবে গ্রামের সাধারণ ওই অভিভাবকদের সম্মানার্থে তাদের নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন। তিনি আরো বলেন শুধুমাত্র সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে। বাল্য বিবাহের মতো অভিশপ্ত কর্মকাণ্ড থেকে দেশের সকল অভিভাবককে বিরত থাকতে হবে। প্রধানমন্ত্রীর প্রত্যাশা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শ্রদ্ধাশীল হতে হবে সরকারের আইনের প্রতি। সবাই মিলে গড়ে তুলতে হবে সামাজিক জন সচেতনতা।
এমএসএম / এমএসএম
অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী
নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
নওগাঁয় খালের পানিতে গেল স্বামী-স্ত্রীর প্রাণ
কালিয়ায় গভীর রাতে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু
আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন: সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন
কক্সবাজারে নিখোঁজ হেলাল উদ্দিনের অপেক্ষায় মেহেরপুরে স্বজনদের আহাজারি
আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার
সিংড়ায় শালমারা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান
ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার অভিযোগে শুশুর গ্রেফতার
কেরুজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান
সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসক ও নৈশপ্রহরী বরখাস্ত, তালা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের ঘোষণা