ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে পরিকল্পিতভাবে ব্যবসায়ীর ওপর হামলা


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ৪-৩-২০২৩ দুপুর ১০:৩৬

মানিকগঞ্জের সিংগাইরে পরিকল্পিতভাবে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ীকে উদ্ধার করে সিংগাইর সদর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী আঃ মাজেদ মিয়া সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শাহরাইল পাহারপুর গ্রামের শেখ জয়েন আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগের প্রক্রিয়া চলছে।
 জানা গেছে, আজ শুক্রবার বেলা ২ টার দিকে বিদেশে গমেনেচ্ছুক এক গ্রাহকের ৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হবার সময় নিজ এলাকার শাহরাইল পাহারপুর জামে মসজিদ সংলগ্ন উপস্থিত হতে না হতেই পূর্ব পরিকল্পিতভাবে উৎ পেতে থেকে একই এলাকার সাহজাহান ওরফে সারু মিয়ার নেতৃত্বে আলাউদ্দিন ওরফে আল্লাদি (৫২) ও তার ছেলে আরিফ এবং আল্লাদির স্ত্রী ফরিদা আক্তার (৩৮)সহ অজ্ঞাত আরও বেশ কয়েকজন আঃ মাজেদের পথ গতিরোধ করে। পরোক্ষণেই তাকে উপুর্যপুরি কিল ঘুসি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয়। অতপর মারতে মারতে গায়ের জামা কাপড় ছিঁড়ে অনেকটা উলঙ্গ করে লুঙ্গীর ভাজে গোজে রাখা টাকা নিয়ে পালিয়ে যায়। আহত আঃ মাজেদের স্ত্রী মনজু আক্তার বলেন, ওরা আমার স্বামীকে মেরে ৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে গেছে। আমার স্বামীকে সিংগাইর সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন গ্রাহকের এত টাকা আমরা কিভাবে দেব।
উল্লেখ্য যে, আহত আঃ মাজেদ একজন আদম ব্যবসায়ী। আরিফ নামের বিবাদীকে বিদেশে পাঠানোর পর কাজকর্ম পেলেও ১০ মাস চাকুরির পর দেশে চলে এসে আদম ব্যবসায়ী মাজেদকে দীর্ঘদিন ধরে হুমকি-ধামকি দিয়ে আসছে। কোম্পানির কাজ না থাকাতে মাজেদ আরিফকে কোম্পানির বিরুদ্ধে নিয়মানুযায়ী মামলা দায়েরের পড়ামর্শ দিলেও তা না করে আরিফ দেশে এসেই এই হট্টগোল করেছে দাবি আহত পরিবারের। এ বিষয়ে অভিযুক্তদের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সিংগাইর থানার ওসি (ভারপ্রাপ্ত) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত