ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার ঘটি গরম চানাচুর বিক্রি করেই প্রতিদিন আয় তিন হাজার টাকা কামালের


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৪-৩-২০২৩ দুপুর ১২:৫

বাংলার ঘটি গরম চানাচুর বিক্রি করেই প্রতিদিন আয় তিন হাজার টাকা কামাল হোসেনের (৪৫)।মুখরোচক এই চানাচুর বিক্রি করতে এক ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছেন কামাল হোসেন। জীবিকার তাগিদে প্রায় দশ বছর আগে পাবনা জেলার চাটমোহর থানার সাইপাই গ্রাম থেকে পরিবার নিয়ে পারি জমান গাজীপুরের কাশিমপুরে। তার স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতো। আর কামাল হোসেন বাক ঘারে করে  পাড়ায় পাড়ায় চানাচুর বিক্রি করে সংসার চালাতেন। দুই কন্যা সন্তান নিয়ে কোন মতে চলতো
তাদের সংসার। 

বর্তমানে বাইপাইল এলাকার বগাবাড়ী স্কুলের সামনে বাসা নিয়ে বসবাস করছেন কামাল হোসেন দম্পতি । কিন্তু চানাচুর বিক্রিতে এনেছেন ভিন্নতা।  এখন আর আগের মতো বাক ঘারে করে চানাচুর বিক্রি করতে হয়না তাকে।মোটরসাইকেলে করে বিক্রি করেন চানাচুর। দর্শক কাছে টানতে মোটরসাইকেলটিকে টিপটাপ বাতি দিয়ে সাজিয়েছেন। সাথে যোগ করেছেন  সাউন্ড সিস্টেম। মোটরসাইকেল নিয়ে বিভিন্ন ধরনের গান বাজিয়ে ঘুরে ঘুরে চানাচুর বিক্রি করছেন তিনি। ভান্ডারী  ও কলিজা কাটা বিচ্ছেদ গান বেশি বাজিয়ে থাকেন। সরেজমিনে গিয়ে দেখা যায় গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় একটি মোটরসাইকেলে টিপটাপ বাতি জ্বলছে সাথে গান ও চলছে ভাব আছে যার গায় দেখলে তারে চিনা যায় সর্বঅঙ্গ তাহার পোড়ারে। মাথায় থাকা হেলমেটটিকেও সাজিয়েছেন টিপটাপ বাতি দিয়ে। এসময় পাশে অনেক দর্শককে চানাচুর কিনতে দেখা যায়।  

নিজাম নামে এক ক্রেতা বলেন,দশ টাকার চানাচুর কিনে খাচ্ছি অনেক সুধাধু এই চানাচুর। আনোয়ার হোসেন নামে এক জন বলেন, আমি হাফ কেজি কিনেছি বাসায় নেয়ার জন্য। কামাল হোসেন বলেন,দীর্ঘ সাত বছর যাবত মোটরসাইকেলে করে চানাচুর বিক্রি করছি। দিনে প্রায় তিন হাজার টাকার মতো বিক্রি হয়। সন্ধ্যার পরে বেশি বিক্রি হয় বলে জানান তিনি। সাভার, আশুলিয়া, বাইপাইল,গাজীপুরের কাশিমপুর, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর,চন্দ্রা, কালিয়াকৈর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরেঘুরে চানাচুর বিক্রি করেন বলে জানান তিনি।   

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস