ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালায় খুশি পানচাষীরা অখুশি পানপিয়াশিরা


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৪-৩-২০২৩ দুপুর ১২:৪২

এবছর সাতক্ষীরার তালা উপজেলার পান চাষীরা ব্যাপক লাভবান হয়েছেন। এ জন্য চলতি মৌসুমী লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পান চাষ করার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। এই পান যদিও এক ধরনের লতা জাতীয় গাছের পাতা। কিন্তু গ্রামীণ এই জনপদে বিয়ে-শাদী থেকে শুরু করে। প্রায় সকল শ্রেণী পেশার মানুষের কাছে পানির কদর বা সম্মান এতটুকু কম নেই। তবে গত কয়েক বছর যাবত পান সুপারির দাম ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায়। পান পিয়াসী সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের বিষয়টি যেন নিত্যদিনের ঘটনা। সূত্র মতে,এক সময় শুধু বারুই সম্প্রদায়ের মানুষরা পান চাষ বা এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কিন্তু এ চাষ লাভবান হয় বর্তমানে অনেক কৃষকরা অন্য ফসল বাদ দিয়ে পান চাষের প্রতি ঝুঁকছেন। উপজেলার  কুমিরা, শাকদাহ, রাঢ়ীপাড়া, খলিষখালী, মাগুরা, বড়বিলা  ও কুমিরার বারুইপাড়া এলাকার চাষিরার এখন নতুন বরজ করতে ব্যস্ত সময় পার করছেন। আবার কেউ কেউ পুরনো বরজ সংস্কার কাজে ব্যস্ত। বাঁশ ও বাঁশের শলা আর কাশফুলের সংমিশ্রণে  জি আই তার দিয়ে মাচা তৈরি করছেন।খড়-কুটা দিয়ে ছাউনি করে সুপারি গাছের পাতা ও কলা পাতা দিয়ে ঘিরে তৈরি করা হচ্ছে পানের বরজ। পানচাষি কুমিরা গ্রামের গোপাল চন্দ্র  জানান, ভেতরে মাটি কেটে লম্বা খণ্ড লাইন তৈরি করে রোপণ করা হচ্ছে পানের লতি। পান বরজ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। আর বরজে যেন কোনো রকম পানি জমতে না পারে সে জন্য নালা কেটে পানি সরানোর ব্যবস্থা করা হয়। আর অতি রোদ বৃষ্টি, শীত ও কুয়াশা যেন পানের ক্ষতি করতে না পারে। সে জন্য মাচা তৈরি করে খড়-কুটা বা নারিকেলের পাতা দিয়ে ছাউনি দেয়া হয়ে থাকে। উপজেলার পাটকেলঘাটা এলাকার  পান বিক্রেতা তবিবর রহমান  বলেন, ভাল মানের এক পৌন খিলি পান বিক্রি হচ্ছে ৩শত টাকায়। এ সময় অন্যান্য বছর পানের দাম থাকে ৫০-৬০ টাকা পৌন। ফলে এবছর পানচাষিরা ব্যাপক লাভবান হয়েছে। তবে প্রত্যেক বছর এ সময় পানির দাম আকাশচুম্বি হওয়ায় পান পিয়াশিয়ারা পড়ে যান দারুন বিপাকে। একর প্রতি পান চাষে খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা। আর তা বিক্রি হয়েছে প্রায় ৭ লাখ টাকা। কুমিরা ইউনিয়নের রাঢ়ীপাড়া গ্রামের পানচাষি বাবলু  বিট জানান, প্রতি বিঘা পানের বরজ করতে ৮০ থেকে ১ লাখ টাকা খরচ হচ্ছে। সব কৃষক পানের বরজ করতে পারে না। বরজে ব্যাপক পরিশ্রম ও প্রচুর সময় দিতে হয়। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম  জানান, গত বছর কৃষক পানের মূল্য বেশি পাওয়ায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও দ্বিগুণ জমিতে পান চাষ হচ্ছে। তালার উৎপন্নকৃত পান এলাকার চাহিদা মিটিয়ে ঢাকা খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার