পাবিপ্রবি’র রসায়ন বিভাগে ‘সায়েন্টিফিক পেপার রাইটিং’ বিষয়ে সেমিনার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে শনিবার(০৪ মার্চ) ‘সায়েন্টিফিক পেপার রাইটিং’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান।
বিভাগের চেয়ারম্যান ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, বিভাগের চুক্তিভিত্তিক অধ্যাপক ড. রঞ্জিত কুমার বিশ্বাস, বাংলাদেশ অ্যাটোমিক এনার্জি রেগুলেটরি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জহুরুল ইসলাম এবং বিভাগের সহযোগী অধ্যাপক রতন কুমার পাল।
আলোচনা শেষে বিভাগের চেয়ারম্যান মোঃ ফারুক আহম্মেদ সেমিনারে ‘সায়েন্টিফিক পেপার রাইটিং’-এর মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনার জন্য আলোচকদের ধন্যবাদ জানান।
সেনিারে আরও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক মোঃ কাওসার হোসেনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি