ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ভুল চিকিৎসায় পপুলার হাসপাতালের রোগীর মৃত্যু


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৪-৩-২০২৩ বিকাল ৫:১৬
মাদারীপুরে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন রোগীর স্বজন ও স্থানীয়রা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পানিছত্র এলাকার কেআই হাসাপাতালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শারমিন সদর উপজেলার ছিলারচর এলাকার আনোয়ার খালাসির স্বামী। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন তারা। এ ব্যাপারে ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। 
জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি মাদারীপুর শহরের ডিসিব্রিজ এলাকার পপুলার হাসপাতালে সাইয়েদা সিদ্দিকা এলিজা নামের চিকিৎসকের অস্ত্রোপচারে শারমিন বেগমের এক পুত্র সন্তান হয়। ৭ দিন পর পরিবারের লোকজন শারমিনের বাবার বাড়িতে নিয়ে যান। গত দুদিন ধরে শারমিনের মেরুদ-ে প্রচন্ড ব্যথা হলে একই চিকিৎসকের পরামর্শে শুক্রবার সকালে পানিছত্র এলাকার কে.আই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওই চিকিৎসক দুপুর ১টার দিকে রোগীর মেরুদণ্ডে ব্যথা কমানোর জন্য শরীরে কয়েকটি ইনজেকশন পুশ করেন।
স্বজনদের অভিযোগ, ইনচেকশন পুশ করার পর মৃত্যুর কোলে ঢোলে পড়ে গৃহবধু শারমিন। তড়িঘড়ি করে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানোর সময় মৃত্যুর বিষয়টি ধরা পরে। এরই প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে বিক্ষুদ্ধরা হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, হাসপাতাল ভাংচুরের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু