ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির জনসভায় : রাশেদ খান মেনন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৪-৩-২০২৩ রাত ৯:১
দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের দাম বৃদ্ধি, কৃষকদের নাভিশ্বাস উঠেছে। কেবল কি ইউক্রেন রাশিয়া যুদ্ধ, কোভিড দেশের এমন পরিস্থিতির জন্য দায়ী ? মোটেও নয়। এরজন্য দায়ী ওই বাজার সিন্ডিকেট, মুষ্টিমেয় আমলা গোষ্ঠী। সামরিক বেসামরিক আমলার হাতে বাংলাদেশের সমস্ত ক্ষমতা, সমস্ত ধন সম্পদ, রাজনৈতিক ক্ষমতা আজকে কেন্দ্রীভূত হয়ে গেছে। সাতক্ষীরায় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
 
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেন উন্নয়নের কথা। আমরা অস্বীকার করি না। মেট্রোরেল হয়েছে, ট্যানেল হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে, পদ্মাসেতু হয়েছে। আমরা সবকিছু দেখি বলি জয় বাংলা। এর থেকে ভালো দেশ সুন্দর দেশ আর নাই। জয় বাংলা যখন ইনজয় বাংলা হয়ে যায় তখন সেটা আর জয় বাংলা থাকে না। তখন সেটা হয়ে যায় কিছু মুষ্ঠিমেয় লোকের স্লোগান মাত্র। সেটা মানুষের মনে সেই দাগ কাটে না।
 
শনিবার (৪ মার্চ) বিকেল ২টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি মহিবুল্লাহ্ মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলুর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন পলিটব্যুরোর সদস্য সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ্ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ