ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ শেষে হত্যা: দুই আসামি গ্রেফতার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৫-৩-২০২৩ বিকাল ৫:৪৭
মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের আকলিমা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাসুদ আলম।
তিনি জানান, গত শুক্রবার রাতে ওই এলাকার প্রবাসী শাহ আলমের স্ত্রী আকলিমা আক্তার নিজ ঘরে ঘুমিয়েছিলেন। সকালে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শিবচর থানায় নিহতের ভাই একটি মামলা দায়ের করে। পরে পুলিশ তথ্য উপাত্ত পর্যালোচনা করে একই এলাকার  নুরু কাজীর ছেলে আতিয়ার কাজীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিয়ার এই হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য মতে তোতা মোল্লার ছেলে শহীদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনসহ আরও একজন আকলিমাকে পালাক্রমে ধর্ষণ শেষে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। তিনি আরও জানান, শাহ আলম বিদেশে থাকার সুযোগে আকলিমা আতিয়ারের সাথে পরকীয় সম্পর্কে জড়িয়ে পড়ে। এই সম্পর্কের কারনে বিভিন্ন সময় আকলিমা আতিয়ারের কাছ থেকে টাকা নিতো। এছাড়াও আতিয়ারের স্ত্রী পরকীয়ার বিষয়টি জেনে ফেলায় তার সংসারে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। একারনে আতিয়ার ক্ষুব্ধ হয়ে আকলিমাকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন রাতে আকলিমাকে ডেকে ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করে আতিয়ার প্রথমে ধর্ষণ করে। পরে পালাক্রমে আরও দুজন ধর্ষণ করে। ঘটনাটি জানিয়ে দেওয়ার হুমকি দেয় আকলিমা। পরে তিনজনে মিলে কালো কাপর দিয়ে মুখ বেঁধে বালিশ চাপা দিয়ে আকলিমাকে হত্যা করে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুজনেই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এদিকে গ্রেফতারকৃতদের দুপুরেই কোর্টে প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির প্রমুখ।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু