ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

লোহাগড়া ইউনিয়নে কালনা চরকরফা কওমী মাদ্রাসা মাঠ চত্বরে জনসভা অনুষ্ঠিত


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৫-৩-২০২৩ রাত ৮:৫২

লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নে কালনা চর-করফা কওমী মাদ্রাসা মাঠ চত্বরে জনসভা অনুষ্ঠিত হয়েছে । জনসাধারণের প্রশ্নের উত্তর দেন মাননীয় সাংসদ সদস্য। সময় পেলে ক্রিকেট খেলি, আর সময় নিয়ে রাজনীতি করি আমার দায়িত্ব হচ্ছে আপনাদের জন্য কাজ করা।

গতকাল শনিবার (৪ মার্চ) বিকেলে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’স্লোগানকে সামনে রেখে তৃতীয় পর্যায়ে লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা চর-করফা কওমী মাদরাসা মাঠের জনসভায় এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা বলেন। 

এ সময় মাশরাফি আরো বলেন, আমার মেয়াদকাল আছে আর ৮ মাস। আর এই ৮ মাস আমি জীবন বাজি রেখে আপনাদের জন্য কাজ করে যাবো। যতক্ষণ আল্লাহ আমার হায়াৎ রাখছে কাজ করে যাবো। আমার দায়িত্ব হচ্ছে আপনাদের জন্য কাজ করা। বিগত ৪০-৪৫ বছরের সাথে আমার ৪ বছর মেলালে আপনারা অবগত হবেন।

লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ অনুষ্ঠানে জনতার প্রশ্নোত্তর পর্বের আয়োজন করে লোহাগড়া ইউনিয়ন পরিষদ। এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিতিতে এমপি মাশরাফি ইউনিয়নের উন্নয়ন সম্পর্কিতসহ দীর্ঘ ৪ বছরের কার্যক্রমের, সফলতা-ব্যর্থতা সম্পর্কে জনগনের প্রশ্নের জবাব দেন।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়ার পৌর মেয়র ও উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান,উপজেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি একে এম ফয়জুল হক রোম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম( উজ্জ্বল), 
লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো.আশরাফুল আলম.জেলা যুব মহিলা-লীগের সভাপতি সঞ্জিতা হক(রিক্তা).লোহাগড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন (ইতি).জেলা যুব মহিলা-লীগের সহ-সভাপতি ফাতেমা খানম(মৌসুমী). উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক লোহাগড়া ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম.জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মুন,লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন. উপজেলার ইতনা ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান শেখ সিহানুক রহমান. লোহাগড়া ইউপি চেয়ারম্যান নাজমীন বেগম.লক্ষীপাশা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান এস এম নূর মোহম্মাদ.উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হান, যুবলীগ নেতা মো.মহসিন উদ্দিন,  মো,বাবুল মুন্সী প্রমুখ।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়