ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে রক্তাক্ত ভূইয়াগাঁতী দিবস পালিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৬-৩-২০২৩ দুপুর ১২:৩০

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ই মার্চ ভয়াল রক্তাক্ত ভূইয়াগাঁতী দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় কলেজে শাখা ছাত্রলীগের উদ্যোগে চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ মাঠ চত্বরে দিবসটি পালন উপলক্ষ্যে-শোকর‌্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান দিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবদুল হান্নান খান, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদি আলমাজি জিন্নাহ, সহ সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম তালুকদার,সহ সভাপতি সাইদুল ইসলাম চাঁন,আব্দুল হালিম খাঁন দুলাল,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,সাংগঠনিক সম্পাদক ভিপি আমিনুল ইসলাম শিহাব,উপজেলা আওয়ামীলীগের সদস্য শরিফুল ইসলাম খন্দকার, যুবলীগের সভাপতি  জাহিদুল ইসলাম মাইকেল,কৃষক লীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলু,চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ই মার্চ ভূইয়াগাঁতীতে বিএনপির একদলীয় প্রহসনের নির্বাচন প্রতিহত ও তত্ত্বাবধায়ক সরকার এর দাবি আদায় আন্দোলনে বিডিআরের নির্বিচার গুলিতে চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ৪ ছাত্রনেতা জসমত, আনন্দ, বুলবুল ও রানা শহীদ হয়। গুলিতে আহত হয় শফি ও ইমতিয়াজ আহমেদ জিয়া। সেদিন ৪ ছাত্রনেতার আত্মবলি আওয়ামী লীগের তৎকালীন দাবি আদায়ে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার