সোশ্যাল মিডিয়ার অপব্যবহার পুরোপুরি থামানো সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান
বিটিআরসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর শিকদার বলেছেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার পুরোপুরি থামানো সম্ভব নয়। বর্তমানে বাংলাদেশে মোবাইল বা সিম ব্যবহারকারির সংখ্যা ১৮ কোটি, ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যা ১২ কোটি ৪১ লাখ, ব্যন্ডউইথ ব্যবহার হচ্ছে ৪ হাজার ২৫৩ বিজিপিএস। ঢাকায় মোবাইল ব্যবহার বিশে^র মধ্যে দ্বিতীয় শহর। বাংলাদেশে প্রতি ১২ সেকেন্ডে একটি ফেসবুক একাউন্ট খোলা হচ্ছে। দেশে ৩৮শ’ মানুষ লাইসেন্স নিয়ে ইন্টারনেটে কাজ করছে এর পরিপ্রেক্ষিতে কর্মসংস্থান সৃষ্ঠি হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে কানেক্টিভিটি দেয়া হয়েছে এর গ্রাম পর্যায়ে তারপর হাউজ পর্যায়ে দেয়া হবে। বর্তমান সরকারের দূরদৃষ্টির ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর তার দেখাদেখি ভারত সরকার ঘোষণা করল ‘ডিজিটাল ইন্ডিয়া’ তারপর ঘোষণা আসল ডিজিটাল ইংল্যান্ড। ডিজিটাল বাংলাদেশ গড়ার পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। স্যোসাল মিডিয়ার অপব্যবহার বন্ধকরা পুরোপুরি সম্ভব নয়। আমরা অনেকাংশে বন্ধ করছি, চেষ্টাও চলছে।
রোববার (০৫ মার্চ) পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সুধীজন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সাংবাদিকসহ বিভিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সাথে পাবনা জেলা টেলিযোগাযোগ সেবা ও সাইবার নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
পাবনা জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, এডিএম জাহাঙ্গীর আলম, মাহফুজা আকতার, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ।
এসময় পাবনা ইন্টারনেট ব্যবসায়ীরা ফুলেল শুভেচ্ছা জানান। বিটিআরসির চেয়ারম্যান তার লেখা বিভিন্ন বই সভায় অংশ গ্রহণকারীদের উপহার দেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি