ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুরে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেফতার ৩


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৬-৩-২০২৩ দুপুর ৩:৪৪
গাজীপুরের কাশিমপুরে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম। 
 
তিনি জানান, রোববার (৫ মার্চ) রাত তিনটা সময় কাশিমপুর থানাধীন পূর্ব এনায়েতপুর  ইউসেফ কাশিমপুর টেকনিক্যাল স্কুলের সামনে হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার বেলুয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সাগর হোসেন (৩২), সিরাজগঞ্জ চৌহালী থানার রেহাই পুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রিপন মিয়া (২৯) এবং একই জেলার আকরাম খানের ছেলে হোসেন খান(২০)।
 
এসময় তাদের কাছ থেকে একটি স্টীলের চাপাতি,
দুইটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার (৬ মার্চ) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস