ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরে দুপুরবেলায় দুই বাড়িতে চুরি


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৬-৩-২০২৩ বিকাল ৫:৪৮
মাদারীপুর জেলার শিবচরে সোমবার(৬ মার্চ) দুপুরে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরচক্র ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। সোমবার বেলা ১২ টার দিকে পৌরসভার পান্নু খানের বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া বাইতুল আল মামুর সিনিয়র মাদ্রাসার অধক্ষ্য আঃ মুক্তাদির ফ্লাট  এবং একই এলাকার এমদাদ হোসেন মোল্লার দ্বিতীয় তলা ভবনের ফ্লাটে এই চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাড়ির প্রধান দরজার তালা কৌশলে ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ  করে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। 
 
এসময়  পান্নু খানের বাড়ির ভাড়াটিয়া আঃ মুক্তাদির বাসা থেকে নগদ ৩২ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার এবং এমদাদ মোল্লার বাড়িতে ঢুকে নগদ এক লক্ষ টাকা ও ২ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।  
 
ভুক্তভোগী আঃ মুক্তাদির জানান, সকাল ৭টায় আমি বাসা থেকে বের হই। পরে ১১টার দিকে আমার বাড়ির মালিক পান্নু খান আমাকে ফোন করে বাড়িতে চুরি হওয়ার সংবাদ দেয়। আমি বাসায় এসে দেখি আমার ঘরের আলমারি খোলা। বিছানার কাপড়চোপড় এলোমেলো। চোরচক্র আমার নগদ ৩২হাজার টাকা ও ৬ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।'
 
আরেক ভুক্তভোগী এমদাদ মোল্লা জানান,'খবর পেয়ে সাড়ে ১১ টার দিকে এসে দেখি বাসার সব কিছু এলোমেলো। প্রায় ১লক্ষ টাকা ও ২ ভরি স্বর্ণাংলকার চুরি করে নিয়ে গেছে।'
 
শিবচর থানা অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ওই চোরচক্রকে ধরতে পুলিশ কাজ করছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২