লোহাগড়া ভাঙ্গারি ব্যবসার আড়ালে গড়ে উঠেছে অপরাধ চক্র
নড়াইলের লোহাগড়া থানায় চুরির অভিযোগ করায় বিপাকে পড়েছে এক ভাঙ্গারি ব্যবসায়ী। লোহাগড়া পৌর শহরের মাইটকুমড়া গ্রামের মৃত ইসরাইল মন্ডলের ছেলে দুখু মন্ডলের আলা মুন্সির মোড় সংলগ্ন একটি ভাঙ্গারি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল চুরি হলে, তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ফুটেজে ধরা পরা সন্দেহজনক চোরের বিরুদ্ধে গত বৃহস্পতিবার লোহাগড়া থানা একটি অভিযোগ দায়ের করেন ।
এরই ধারাবাহিকতাই পার্শ্ববর্তী ভাঙ্গারি ব্যবসায়ী মৃত আবু মোল্লার ছেলে সবুজ মোল্লা, সিসি ফুটেজের সন্দেহ জনক চোর মারুফ যার নামে এর আগেও চুরি মামলা রয়েছে সে সহ বেশ কিছু ভাঙ্গারি ব্যবসায়ীরা মিলে দুখুমন্ডলের ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ফুটেজে ধরা পরা সন্দেহজনক চোরের বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে বলে অভিযোগকারী দুখু মন্ডল কে । না হলে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি জীবননাশের হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিবে বলে অভিযোগ করেন দুখু মন্ডল।
এ বিষয়ে দুখু মন্ডল আরো বলেন, দীর্ঘদিন ধরে আমার মাল চুরি হচ্ছে এমনকি সিসি ক্যামেরা লাগাইও রেহাই পাচ্ছিনা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল সঠিক তদন্ত করে এর আমি ন্যায় বিচার চাই। অপরাধকারীরা খুবই প্রভাবশালী লোক যেকোনো সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে । আমি একজন নিরীহ লোক অতি দ্রুত এটার আমি সঠিক বিচার চাই।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গারি ব্যবসায়ীরা তাদের নিযুক্ত ফড়িয়া-হকার কিংবা খুচরা ক্রেতাদের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সিন্ডিকেট সদস্যরা রাতের অন্ধকারে টিউবওয়েলের মাথা, লোহার পাইপ, গাড়ির যন্ত্রাংশ, প্লাস্টিক সামগ্রী, নতুন-পুরাতন রড, সরকারি-বেসরকারি দপ্তর কিংবা আবাসিক এলাকায় পরিত্যাক্ত পড়ে থাকা বিভিন্ন মালামাল নিয়ে এসে ভাঙ্গারি দোকানে বিক্রি করে দিচ্ছে।এমন কি এসব চোরের দল সুযোগ বুঝে বাসা বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ, স্বর্নালংকার সহ মূল্যবান জিনিসপত্র চুরি করে।
স্থানীয় মাদকাসক্ত ব্যক্তিদের ব্যবহার করে এ ধরনের সিন্ডিকেট করে যাচ্ছে এ সমস্ত অসাধু ভাঙ্গারি ব্যবসায়ীরা। খুবই লাভ- জনক বিধায় লোহাগড়া হাই রোডের পাশ দিয়ে অলি-গলিতে গড়ে উঠেছে অসংখ্য ভাঙ্গারি দোকান।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, নাসির উদ্দীন জানান, যতো দ্রুত সম্ভব সকল প্রকার অনিয়ম-অপরাধ দমনসহ অপরাধীদের আইনেরআওতায় আনা হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান