ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৭-৩-২০২৩ রাত ৯:৫৬

 ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মাগুরার শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার স্থাপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে,ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা,জেলা পরিষদের সদস্য আবু হানিফ মুন্সি, সেচ্ছােসেবক লীগ সভাপতি খুরশীদ আলম রনি,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবু বক্কর মাষ্টার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার,আড়পাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন প্রমূখ। এছাড়াও সেখানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের উপর ভাষণের প্রতিযোগীদের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা