ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়িতে বৃদ্ধ মাকে জবাই করে হত্যা, ছেলে


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৮-৩-২০২৩ দুপুর ৩:২০
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ি কলেজগেট এলাকায় মাকে জবাই করে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ওই ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ মার্চ) দুপুর ১২ টায় ওই ঘটনাটি ঘটে। নিহত হলেন, গাজীপুরে কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী জোৎসা বেগম (৭০)। ঘাতক ছেলে হলেন শাখাওয়াত হোসেন মাসুদ (৩০)। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের উপ-সহকারী পুলিশ কমিশনার দিদারুল ইসলাম।
 
নিহতের মেয়ের জামাই বজলুর রহমান বলেন, আমার শ্যালক কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যের রুগী ছিল। গততিন আগে তারা আমার
বাসায় আসে। পরে গতকাল তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকা থেকে ফেরার পথে সন্ধ্যা হওয়ায় কাপাসিয়ায় না  গিয়ে আমার বাসায় আসে। আজ দুপুর ১২ টার দিকে আমার শাশুড়ী বারান্দায় পায়চারি করছিল। আমার শ্যালক তখন রুমে ছিল। পরে সে তার মাকে রুমে ডেকে নিয়ে ঘরের দরজা আটকে দেয়। পরে বাসার লোকজন রুমের দরজা খুলতে  বললে সে কোন কথার উত্তর দেয়না। পরে দরজা ভেঙে দেখা যায় বটি দিয়ে গলা কেটে হত্যা করে বসে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
 
প্রতিবেশী রানা বলেন,আজ দুপুর ১২টার দিকে চিৎকার শুনে বাসায় গিয়ে দেখি দরজা বন্ধ। পরে পাশের রুমের ভিতরে ঢুকে সিলিং দিয়ে ওই রুমে ঢুকেই দেখি ঘরের মেঝোতে বৃদ্ধের গলা কাটা নিথর দেহ পরে আছে। সবুজ নামে আরেক জন 
প্রতিবেশী বলেন,আমি পাশের ছাদ থেকে জানালা দিয়ে দেখি সে তার মাকে বটি দিয়ে উপর্যপরি কোপাচ্ছে। এক পর্যায়ে দেহ থেকে গলা বিছিন্ন করে ফেলে।
   
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি জোনের উপ-সহকারী পুলিশ কমিশনার দিদারুল ইসলাম,বলেন
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন। ঘটনাস্থলে ডিবি ও সিআইডির লোকজন রয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। সে তার মাকে বটি দিয়ে গলা কেটে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করেছে। এ বিষয়ে 
আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস