যাত্রাবাড়ীতে ভেজাল ঘি কারখানায় বিএসটিআই'র ভ্রাম্যমান আদালতের অভিযান
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ভেজাল ঘি তৈরির একটি কারখানায় বিএসটিআই অভিযান চালিয়েছে।এ সময় চক্রের প্রধান সদস্য মামুন পাইক কে এক বছর কারাদণ্ড ও অপর একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট । সোমবার ৬ মার্চ রাতে এ অভিযান পরিচালিত হয়।জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন.এস.আই) এর দেয়া তথ্যের ভিত্তিতে বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এ সময় বিএসটিআই এর ফিল্ড অফিসার (সিএস) রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।
সাধারণত ঘি তৈরির মূল উপাদান হচ্ছে দুধ। দুধের খাঁটি ননি সঠিক নিয়মে জ্বাল দিয়ে তৈরি হয় উৎকৃষ্ট ঘি। কিন্তু একটি চক্র দুধের বদলে নিম্নমানের সয়াবিন ও ডালডা দিয়ে নকল ঘি তৈরি করে আসছিলেন দীর্ঘদিন যাবত।
এরপর এসব ঘি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) লোগো লাগিয়ে নামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে বাজারজাত করা হতো। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দেওয়া এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকার কাজিরগাঁও চাঁদনী মাঠ এলাকায় একটি আবাসিক বাড়িতে অভিযান পরিচালনা করে। বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য ঘি কোম্পানির সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে মামুন পাইক ও তার সহযোগী মিলে সংঘবদ্ধভাবে ভেজাল ঘি উৎপাদন করে বাজারজাত করে আসছিল। এতে বিভিন্ন কোম্পানির সুনাম ক্ষুণ্নসহ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি করে আসছে। এছাড়া ভেজাল ঘি বাজারজাত করায় দেশের সাধারণ জনগণ ওই ঘি বাজার থেকে ক্রয় করে বিভিন্ন বয়সের ব্যক্তিসহ কোমলমতি শিশুরা খাওয়ায় তাদের জীবননাশের হুমকির সম্মুখীনসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তারা প্রতারণামূলকভাবে, মিথ্যা ও অনিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহার করে দীর্ঘদিন ধরে দেশের স্বনামধন্য বিভিন্ন কোম্পানির ঘি ভেজালভাবে প্রস্তুত করে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাজারজাত করে আসছিলেন। এ সব ভেজাল ঘি স্বাস্থ্য নিরাপত্তার জন্য মারাত্মক ক্ষতিকর।
এ সময় নামি ব্র্যান্ডের ভেজাল ঘি (নিউ ফ্রেশ গাওয়া ঘি, ফেমাস স্পেশাল গাওয়া ঘি, স্পেশাল বাঘাবাড়ী ঘি), বিপুল পরিমাণ সয়াবিন তেল, ভেজাল ঘি তৈরির মেশিন ও ডালডাসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। নকল ঘি উৎপাদন করায় প্রতিষ্ঠানটির মালিক মামুন পাইককে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং তার অপর সহযোগীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক
Link Copied